বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শিক্ষা কোনো ব্যয় নয়, এটি সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

দেশের তরুণ প্রজন্মকে কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে, যাতে তারা দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ।

আজ রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আবরার বলেন,  শিক্ষা ‘ব্যয় নয়, বরং শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ ।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম চালাচ্ছে। সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এ সময় তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “তোমাদের জন্য শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, সহমর্মিতা হোক তোমার শক্তি।”

ড. আবরার আরও বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। তিনি আশ্বাস দেন যে সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

সমাবর্তন অনুষ্ঠানে ওআইসি প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং সংস্থাটির সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর