মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য।

আজ রোববার (২৮ জুন) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সময় বাংলাদেশে নিশ্চিত ভিসা বা চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে বিভ্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশনের বার্তায় বলা হয়, বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া দাবির ঘটনা বাড়ছে। আমরা জানি নিশ্চিত ভিসা বা চাকরির প্রলোভন দেখিয়ে অনেককে বিভ্রান্ত করা হচ্ছে।

আপনি যদি যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত কোনো প্রতারণার সন্দেহ করেন, তবে তা গোপনীয়ভাবে জানাতে আমাদের ইমেইল করুন: BangladeshVisaFraud@fcdo.gov.uk.

যুক্তরাজ্যের ভিসা সম্পর্কিত সরকারি তথ্য জানতে: www.gov.uk –এ ওয়েবসাইট দেখতে বলেছে হাইকমিশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর