শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

এনসিপির সাবেক নেতা আরশাদুল হকের বিএনপিতে যোগদান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি বিএনপিতে যোগদান করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীর আরশাদুল হককে স্বাগত জানান এবং দলের প্রাথমিক সদস্য পদ প্রদান করেন।

গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন এ নেতা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর