শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

যারা সংবিধান মুছে ফেলতে চায় তারা সফল হবে না: সুলতান সালাউদ্দীন টুকু

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:৪৩ পূর্বাহ্ন

যারা সংবিধান মুছে ফেলতে চায় তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেন,দেশে আন্দোলন হয়েছে গণতন্ত্রহীনতার জন্য আর গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে ভোটাধিকার। 

বৃহস্পতিবার (২০ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

টুকু বলেন, স্বৈরাচারের দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। পরাজিত শক্তি দেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

তিনি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাদের দ্রুত বিদায় নেওয়া দেশ ও জাতির জন্য মঙ্গল। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এত ভয়াবহ স্মরণকালে কেউ দেখেনি।

তিনি বলেন, ধানের শীষ ঐক্যের প্রতীক। আগামীতে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এর জন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর