শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক ঝিনাইদহে বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত,উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি রাজধানীতে মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেত্রী গ্রেপ্তার জামিনে মুক্তি পেয়ে বাদীকে মারধরের অভিযোগ কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল ১০ হাজার’ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নরসিংদীর ধর্ষণকাণ্ড গোটা জাতিকে স্তম্ভিত করেছে: ডা. শফিকুর

মব করে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি আলী হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মব কালচারের সমাধান করা সম্ভব, এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। তবে কেউ কেউ এই সমস্যার সমাধান চান না, বরং মব থেকে ফায়দা নিতে চান। পুলিশ সেই অপরাধী চক্রগুলোকে চিহ্নিত করে আইনের ভেতরে থেকে শক্তি প্রয়োগ করবে

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে না। তিনি আরও বলেন, যার যে অভিযোগ আছে, তা আইনশৃঙ্খলার ভেতরে থেকেই উত্থাপন করুন, প্রয়োজনে আলোচনার টেবিলে বসুন। মব কালচার থেকে তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতা-কর্মীদের বেরিয়ে আসতে হবে।

আইজিপি বলেন, আসন্ন ঈদে নগরবাসী যাতে ছিনতাইকারীর কবলে না পড়েন, ব্যাংক থেকে টাকা তুলে নিরাপদে কেনাকাটা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই যাতে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে পুলিশ।

এখন থেকে মাঝেমধ্যে রাতের বেলায় তিনি নিজেও মাঠে থাকবেন বলেও জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর