বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

মালয়েশিয়ায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ বাংলাদেশি। গতকাল শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম দ্য সান  এ তথ্য জানায়।

নিহতরা হলেন— মো. সাব্বের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহত দুই ব্যক্তি হলেন মো. হাবিব বিশ্বাস (৪৫), মণীরাম চন্দ্র বাস (৪০)। তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ানটানের ভারপ্রাপ্ত পুলিশপ্রধান আদলি মাত দাউদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কুয়ানটান থেকে কুয়ালালামপুরের দিকে যাচ্ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স গত মে মাসেই শেষ হয়ে গিয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর