শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইএএসডির জরিপ; বিএনপিকে ৭০, জামায়াতকে ১৯, এনসিপিকে ২.৬ শতাংশ মানুষ ভোট দিতে চায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৯ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। উল্লেখ্য, এনসিপি ইতোমধ্যে জামায়াতের সঙ্গে জোট গঠন করেছে।  

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে এ জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত জরিপ চালায়।

সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয় এ জরিপের আওতায়। ইএএসডি জানিয়েছে, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে।ইএএসডি জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’ এ প্রশ্ন করা হয়।

ফলাফলে পাওয়া উত্তর অনুযায়ী ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ১৯ শতাংশ বলেছেন জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলেছেন। ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
ভোট দেবেন না ০ দশমিক ২ শতাংশ মানুষ।জরিপে ‘কোন দল সরকার গঠন করবে’ এমন প্রশ্নের উত্তরে ৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন, বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে। ১৭ শতাংশ মানুষ বলেছেন জামায়াত ও ১ শতাংশ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে।

আগামী নির্বাচনে কে জিতবে, জরিপের এ প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বলেছেন, বিএনপি। ১৮ শতাংশ মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে।

১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টি জিতবে বলে জানিয়েছে। এ প্রশ্নে এনসিপির প্রতি সমর্থন ছিল ১ দশমিক ৭ শতাংশ মানুষের।গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল, জরিপের এমন প্রশ্নের উত্তরে ২৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন। ৩৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন ৫ শতাংশের বেশি মানুষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর