বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আনুষ্ঠানিকভাবে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১:৪১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত তিন নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে এ প্রচার কার্যক্রম শুরু করেন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

এসময় দলের আহ্বায়ক নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর অভ্যুত্থান শুরু হয়েছিল। তাই এই এলাকা থেকেই আমরা নির্বাচনী যাত্রা শুরু করেছি। এবারের নির্বাচন আধিপত্যপক্ষ বিরোধী যাত্রা। নতুন মাফিয়াদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী লড়াই করছে। দেশবাসীর প্রতি আহ্বান জানাই দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন।

তিনি আরও বলেন, সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা বিভিন্ন সময় বলে এসেছি তারা একটি দলকে বিশেষভাবে সুবিধা দিচ্ছে।

অন্যদিকে, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে অন্যতম বড় এজেন্ডা বিচার। ২৪ এর আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং শহীদ ওসমান হাদীর বিচার করা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর