আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
এর আগে তার জামিন বিষয়ে জারি করা রুলটি শুনানি শেষে আদালত তা যথাযথ বলে ঘোষণা করেন।
আদালতে সাংবাদিক আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস।
নিম্ন আদালতে ন্যায়বিচার না পেয়ে পরে উচ্চ আদালতের শরণাপন্ন হন এই সাংবাদিক। অবশেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় এখন তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।