বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এ বছরের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত ১৫ (পনেরো) জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫ (পাঁচ)টি প্রতিষ্ঠানকে স্ব স্ব নামের পার্শ্বে উল্লিখিত ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর); স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান
২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ; মুক্তিযুদ্ধ
৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর); মুক্তিযুদ্ধ
8. অধ্যাপক ড. জহরুল করিম; বিজ্ঞান ও প্রযুক্তি
৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; চিকিৎসাবিদ্যা
৬. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর); সাহিত্য
৭. এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত); সংস্কৃতি
৮. বশির আহমেদ (মরণোত্তর); সংস্কৃতি
৯. জোবেরা রহমান (লিনু); ক্রীড়া
১০ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ); পল্লী উন্নয়ন
১১. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর); সমাজসেবা/ জনসেবা
১২. এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ; সমাজসেবা/ জনসেবা
১৩. মো. সাইদুল হক; সমাজসেবা/ জনসেবা
১৪. গণস্বাস্থ্য কেন্দ্র; সমাজসেবা/ জনসেবা
১৫. মাহেরীন চৌধুরী (মরণোত্তর); সমাজসেবা/ জনসেবা
১৬. কাজী ফজলুর রহমান (মরণোত্তর); জনপ্রশাসন
১৭. মোহাম্মদ আবদুল বাকী, পি এইচ ডি; গবেষণা ও প্রশিক্ষণ
১৮. অধ্যাপক ড. এম এ রহিম; গবেষণা ও প্রশিক্ষণ
১৯. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া; গবেষণা ও প্রশিক্ষণ
২০. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু); পরিবেশ সংরক্ষণ

1


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর