শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

মগবাজারে ‘অস্ত্রের মহড়া’, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গণপিটুনি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার মগবাজার এলাকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে গণপিটুনির অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল বুধবার রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় ওই ব্যক্তি গণপিটুনির শিকার হন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, গণপিটুনিতে আহত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (বিপু)।

তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল। ওই সময় এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশের ওই সূত্র জানায়, সেখানে মাহফুজুর রহমানও ছিলেন।

তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

টিঅ্যান্ডটি কলোনি এলাকায় বুধবার রাত ৮টার দিকে একদল লোক অস্ত্রের মহড়া দিচ্ছিল। ওই সময় এ ঘটনা ঘটে জানিয়ে পুলিশের ওই সূত্র জানায়, সেখানে মাহফুজুর রহমানও ছিলেন।

তিনি বলেন, ‘রাতে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় হট্টগোলের খবর পেয়ে সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে মাহফুজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদের গাড়িতে তুলে নিয়ে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয়।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর