বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাংবাদিক দম্পতি শাকিল-রূপা ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১২ অপরাহ্ন
sakil-rupa

মিরপুরে সংঘটিত এক হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগে আদাবর থানার আরেক মামলায় তাদের দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছিল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, সরকার পরিবর্তনের দিন ঢাকার মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। নিহতের বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

শাকিল আহমেদ ও ফারজানা রূপা একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক। শাকিল ছিলেন নিউজ হেড, আর রূপা প্রিন্সিপাল করেসপনডেন্ট।

ক্ষমতার পালাবদলের পর ২১ আগস্ট তারা দেশ ছাড়ার চেষ্টা করেন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদাবর থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই দফা রিমান্ডে নেয় পুলিশ।

সাংবাদিক দম্পতিকে নতুন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মামলার তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে তাদের পরবর্তী আইনি প্রক্রিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর