বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাধারণ মানুষ সনদ, গণভোট বোঝে না: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

দেশের সাধারণ মানুষ সনদ বা গণভোট বোঝেন না বক্তব্যে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । 

তিনি বলেন, এসব বোঝেন উচ্চ শিক্ষিত মানুষ। আমরা পরিবর্তন ও সংস্কার করতে রাজি আছি। তবে যেগুলোর সঙ্গে একমত নই, সেগুলো সংসদে গিয়ে পাস হবে।

আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় শেষ নির্বাচন করে আমৃত্যু মানুষের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আহবান জানান, শেষবারের মতো তাকে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতার।

সভায় সভাপতিত্ব করেন ১৭ নম্বর জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর