শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

দেশের ব্যাংকিং খাতে সংস্কার ও আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিতে ৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও ৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি।

আজ বৃহস্পতিবার(১৯ জুন) এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক এ তথ্য জানান।

সঞ্জীব কৌশিক বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের সমস্যা দূর করতে এডিবি কাজ করবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়তেও নানা কর্মসূচি নেওয়া হবে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী অর্থায়নের সুযোগ তৈরি হবে।

এডিবি জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে। এ সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়নও করবে এডিবি। এই খাতে ফরাসি উন্নয়ন সংস্থা এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক আরও অর্থায়ন করবে।

এডিবির অর্থনীতিবিদ সমীর খাতিওয়াদা জানান, এই কর্মসূচি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সহায়তা করবে। এসময় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর