বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফের ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ৫০৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন। আর ৭৭০ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল।

আজ রবিবার (৩০ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন। তারা দুজন আগের কমিটিতেও (২০২৫) একই পদে নির্বাচিত হয়েছিলেন।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান

এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন— মেহদী আজাদ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. রাশিম (রাশিম মোল্লা), নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. মনোয়ার হোসেন, আপ্যায়ান সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রফিক মৃধা।

তাছাড়া কার্যনির্বাহী সদস্য ছয়জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন এবং সুমন চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর