মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিদায় নিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে বিদায় নিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যালয় ত্যাগ করেন। এ সময় তার সহকর্মীরা তাকে বিদায়ি সংবর্ধনা প্রদান করেন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে যেকোনো সময় অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করতে পারেন মো. আসাদুজ্জামান। তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

এদিকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন। শপথ গ্রহণের পরপরই অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর