শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ফাজিল স্নাতক (সম্মান)২০২৩ এর ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদী ফাজিল স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর মোট ১১ হাজার ৩৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ হাজার ৭৫৭ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় পাশের হার ৯৫ দশমিক শূন্য ৫ শতাংশ। 

আজ সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় পর্যায়ে মডেল শিক্ষা ব্যবস্থায় রূপ দিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছরেই আরবি বিশ্ববিদ্যালয় সেশনজট ও সনদজট মুক্ত হবে বলেও জানান তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর মেধাতালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চূড়ান্ত বর্ষে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ঢাকা প্রথম স্থান এবং চট্টগ্রাম জেলার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপশি চূড়ান্ত বর্ষে সরকারি মাদরাসা-এ আলিয়া ঢাকা দ্বিতীয় স্থান অর্জন করে।

উল্লেখ্য, গত ২৫ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.result.iau.edu.bd) পাওয়া যাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর