শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র তাপসের সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে (৫৩) গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ধানমন্ডি থানার মামলায় টুটুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

জসীম উদ্দিন খান বলেন, ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি অভিযানিক দল সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বাড্ডা থানা এলাকা থেকে মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার কথা স্বীকার করেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ছিলেন।

সিআইডির এই বিশেষ পুলিশ সুপার বলেন, মামলাটি তদন্তকালে জানা যায়, গ্রেপ্তার টুটু সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেন এবং তিনি মামলার ভিকটিম আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া যায়। তাকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ড আবেদন চাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

ঘটনার বিবরণ দিয়ে জসীম উদ্দিন খান বলেন, আন্দোলন চলাকালে ভুক্তভোগী আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আন্দোলনকারী ছাত্র-জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আওয়ামীপন্থি সন্ত্রাসীরা ভিকটিমের মরদেহ গুম করার চেষ্টা করে। ওই হত্যাকাণ্ড ও মরদেহ গুম করার চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল বাদী হয়ে আদালতে লিখিতভাবে অভিযোগ করেন। পরে আদালতের আদেশে ধানমন্ডি থানায় মামলাটি রুজু হয়।

এর আগে গত ১৫ মে সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার ও ১৭ জুন মো. খোরশেদ আলমকে (৪৮) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

জানা গেছে, তাপসের সহযোগী হিসেবে মোস্তাফিজুর রহমান টুটু বেশ প্রভাবশালী ও ক্ষমতাশীল ছিলেন। মামলার রহস্য উদঘাটন, অপরাপর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর