মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তেহরান খালি করতে বললেন ট্রাম্প, কড়া প্রতিক্রিয়ায় চীন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন

ইরান-ইসরায়েলের চলমান সংঘর্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের অভিযোগ, ‘ট্রাম্প আগুনে ঘি ঢালছেন।’

আজ মঙ্গলবার (১৭ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘এই মুহূর্তে হুমকি, চাপ সৃষ্টি, উত্তেজনা বাড়ানো কিংবা আগুনে ঘি ঢালা—কোনোটিই সমাধানে সাহায্য করবে না বরং সংঘর্ষকে আরও গভীর ও বিস্তৃত করে তুলবে।’

চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টে লেখেন, ‘তেহরান থেকে সবাইকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি!’
এ ধরনের মন্তব্যের ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।চীনা মুখপাত্র বলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে, বিশেষ করে যারা ইসরায়েলের ওপর প্রভাব রাখে, তাদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং যেন এই সংঘর্ষ আর না ছড়ায়, তা নিশ্চিত করতে হবে।’এদিকে, চীনের ইসরায়েল দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার’ পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা কয়েকদিন ধরে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে, যার জেরে পারমাণবিক আলোচনা স্থগিত হয়েছে এবং ব্যাপক যুদ্ধের শঙ্কা ঘনিয়ে উঠেছে।সুত্রঃএআরওয়াই নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর