মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২৭ নভেম্বর পর্যন্ত বন্ধ জবি, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন

সম্প্রতি পর পর তিনবার ভূমিকম্পের আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস। 

আজ রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার বলেন, সম্প্রতি রাজধানীতে ভূমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এ সময় সব পরীক্ষা বন্ধ থাকবে। এসব অফিশিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, ভূমিকম্পের আতঙ্কে শিক্ষাথীদের নিরাপত্তার জন্য আজ (রোববার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশপাশে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় তিনবার মৃদু ভূকম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের ছিল কেন্দ্র ঢাকার বাড্ডা ও নরসিংদী। এদিকে এই মৃদু কম্পন থেকে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর