বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘হ্যালো সিএমপি’ অ্যাপসে অপরাধের তথ্য দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

বন্দর নগরী চট্টগ্রামের অপরাধ প্রতিরোধে নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহে সিএমপির ‘হ্যালো সিএমপি’ নামে যে মোবাইল অ্যাপস রয়েছে তাতে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

জঙ্গিবাদ, মাদক ও সাইবার ক্রাইমসহ দ্রুত ছড়িয়ে পড়া পাঁচ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি এই অ্যাপস চালু করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, হুমকি প্রদানসহ অপরাধ বেড়ে যাওয়ায় ‘হ্যালো সিএমপি’ অ্যাপস আবারও এসেছে আলোচনায়।

আজ রবিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে অ্যাপসটি ডাউনলোড করে নগরবাসীর কাছে অপরাধের তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সিএমপির ফেসবুকের ভেরিফায়েড পেইজে এক বার্তার মাধ্যমে আবারও নগরবাসীর নজরে আনা হয়েছে। এতে তথ্য প্রদানকারী নাগরিকদের ব্যক্তি পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়।

সিএমপির ওই বার্তায় বলা হয়, অতি সম্প্রতি কতিপয় দুষ্কৃতকারী ও অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি বা সংগঠনের মিথ্যা পরিচয় ব্যবহার করে অনৈতিকভাবে ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে প্রকাশ্যে বা গোপনে চাঁদা দাবি, হুমকি, ভয়-ভীতি প্রদর্শনসহ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন ধরনের ধর্তব্য ও অধর্তব্য অপরাধ সংঘটনের অপপ্রয়াস করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারী এ ধরনের চাঁদাবাজি, হুমকি, ভয়ভীতিসহ যে কোনও অপরাধের তথ্য সিএমপি কর্তৃক পরিচালিত ‘হ্যালো সিএমপি’ অ্যাপসে প্রদান করে মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর