রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশের জনগণের কল্যাণে বরাদ্দকৃত বাজেট কাজে লাগাতে সচিবদের প্রতি আহ্বান অর্থ উপদেষ্টার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

দেশের জনগণের কল্যাণে বরাদ্দকৃত বাজেট পুরোপুরি কাজে লাগাতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ‘বাজেট ব্যবহারের সময়, সকলকে দেশের জনগণের কল্যাণের কথা ভাবতে হবে। সংশ্লিষ্টদের বাজেট বরাদ্দ বাস্তবায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।’

২০২৫-২৬ অর্থবছরের জন্য বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সচিব ও সচিবদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠকের পর উপদেষ্টা একথা বলেন।

অর্থ উপদেষ্টা ইতোমধ্যেই দেশের বিখ্যাত অর্থনীতিবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং বাণিজ্য সংস্থার সাথে প্রাক-বাজেট বৈঠক সম্পন্ন করেছেন।

বৈঠককালে সালেহউদ্দিন দেশে কর্পোরেট করের হার বেশি হওয়ায় পরবর্তী বাজেটে করপোরেট করের হার পুনর্বিবেচনার ইঙ্গিত দেন।

অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমি অনেক ক্ষেত্র ও ব্যক্তিদের কর ছাড়ের ওপর অনেক এসআরও বাতিল করেছি। কারণ পরবর্তী বাজেটে কর ব্যয় সুবিন্যস্ত করার জন্য এই ধরনের ছাড় আরো কমানো হবে। পরোক্ষ কর ধনী ও দরিদ্র উভয়কেই সমানভাবে প্রভাবিত করে। তাই, পরোক্ষ করের চেয়ে বেশি প্রত্যক্ষ কর আদায়ের ওপর জোর দেওয়া হবে।’

তিনি বলেন, অর্থবছর ২৬-এর পরবর্তী জাতীয় বাজেট যুক্তিসঙ্গত হবে, বাস্তবসম্মত হবে।

সালেহউদ্দিন আরো বলেন, পরবর্তী বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে স্থানীয় চাহিদা-ভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘পরবর্তী অর্থবছরের এডিপি’তে বাস্তববাদী ও স্থানীয় চাহিদা-ভিত্তিক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী বাজেট কমবেশি যুক্তিসঙ্গত হবে।’

ড. আহমেদ বলেন, অতীতের মতো নতুন এডিপি’তে কোটি কোটি ডলারের কোনো ‘স্মৃতিস্তম্ভ’ ধরনের প্রকল্প গ্রহণ করা হবে না। কারণ এ ধরনের প্রকল্পগুলো জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনতে ব্যর্থ হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর