মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র ইরানের ৭ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: পেন্টাগন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র পরিকল্পনাতেই আছে এবং লক্ষ্যের দিকে অগ্রসর রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

আজ বুহস্পতিবার (১৯ মার্চ) ইরান যুদ্ধ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এ তথ্য দেন তিনি।

সংঘাত কখন শেষ হতে পারে—তার সুনির্দিষ্ট সময়সীমা দিতে চাননি পিট হেগসেথ। আরও স্পষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না।’

তিনি ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করা এবং ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা।

তিনি বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, এবং আমরা কী লক্ষ্যবস্তুতে আঘাত করছি এবং কেন করছি, সে বিষয়ে আরও নির্দিষ্ট ধারণা নিয়ে কাজ করছে সেনারা।

সূত্র: বিবিসি বাংলা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর