শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাবেক এমপি সাদ্দাম হোসেন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

নীলফামারী-৩ আসনের (জলঢাকা) সাবেক সংসদ সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল গ্রেপ্তার হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে জলঢাকা থানাসহ ঢাকায় একাধিক মামলা চলছিল। পাভেল ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন।

জলঢাকা থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানান, জুলাই আন্দোলনের ঘটনায় করা মামলায় পাভেলকে গ্রেপ্তারের জন্য ‘শ্যোন অ্যারেস্ট’ কার্যক্রম চলছিল। দীর্ঘদিন আত্মগোপনের পর গতকাল রাতে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে জলঢাকা বাজারের পেট্রলপাম্পে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সময় পাভেলসহ অন্যরা লাঠি, ছোরা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে হামলা চালান। এতে বাদী ইয়াছিন আলী গুরুতর আহত হন এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

মামলার অন্য হেভিওয়েট আসামিদের মধ্যে সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু বর্তমানে আত্মগোপনে রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর