মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন ডলারকে ডিঙিয়ে সিঙ্গাপুর ডলার শক্তিশালী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১:২১ অপরাহ্ন

সিঙ্গাপুর ডলার সোমবার (২৬ জানুয়ারি) গ্রীনব্যাকের বিরুদ্ধে ২০১৪ সালের শেষের পর থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় এবং চলতি সপ্তাহে সিঙ্গাপুর কেন্দ্রীয় ব্যাংক নীতিগত অবস্থান অপরিবর্তিত রাখার প্রেক্ষিতে সিঙ্গাপুর ডলার মার্কিন ডলারের বিপরীতে অক্টোবর ২০১৪-এর পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

সিঙ্গাপুর ডলার ০.৪% বৃদ্ধি পেয়ে ১.২৭ (১.২৬৭৮)-এ পৌঁছেছে, কারণ জাপানের বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র জড়িত হওয়ার সম্ভাবনা থাকার জল্পনার ফলে মার্কিন ডলারের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এদিকে, মূল মুদ্রাস্ফীতি স্থিতিশীল থাকায় সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের বৈঠকে তাদের বিনিময়-হার সংক্রান্ত নীতি অপরিবর্তিত রাখবে বলে আশা করা হচ্ছে।

জাপানি মুদ্রা হস্তক্ষেপের সম্ভাবনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভবত হস্তক্ষেপের খবরের কারণে মার্কিন ডলারের চাপ বেড়েছে। এর ফলে সিঙ্গাপুর ডলার ০.৩ শতাংশ বাড়ে এবং এখন ১ ডলারের বিপরীতে ১.২৬৮৪ ডলারে দাঁড়িয়েছে।
গত ২৩ জানুয়ারি নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের সুদের হার যাচাইয়ের পর মার্কিন ডলারের দাম কমেছে। এতে জাপানি ইয়েনের দাম ১.২ শতাংশ বেড়েছে।

মার্কিন ডলারের দুর্বলতার কারণে অন্যান্য এশীয় মুদ্রাও উপকৃত হয়েছে। মালয়েশিয়ার রিঙ্গিত ২০১৮ সালের পর সবচেয়ে শক্তিশালী হয়েছে।

আর দক্ষিণ কোরিয়ার ওন প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের পরিবর্তনের বদলে মুদ্রার বিনিময় হারের দিকে বেশি নজর রাখে।

সিঙ্গাপুরে স্টক মার্কেট, সরকারি বন্ড ও স্থিতিশীল নীতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। ফলে, গত ১২ মাসে মার্কিন ডলারের তুলনায় সিঙ্গাপুর ডলার প্রায় ৬ শতাংশ বেড়েছে।-সূত্র: বিজনেসটাইমস


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর