বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

সারাদেশে গত ২৪ ঘণ্টায়  পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২২ জন। সবমিলিয়ে এ সময়ে এক হাজার ২৯০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার ( ৩১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় ৫২২ জনসহ মোট গ্রেফতার হয়েছেন এক হাজার ২৯০ জন।

পুলিশের এ বিশেষ অভিযানে ওয়ান শুটারগান ৪টি, দুই নলা বন্দুক একটি, একনলা বন্দুক একটি, এলজি ৭টি, একনলা শটগান একটি, এয়ারগান একটি, পিস্তল ৪টি, কার্তুজ ১৯ রাউন্ড, খোসা ৩৫টি, লোহার চাপাতি একটি, ছুরি ৬টি, রামদা ৬টি ও সুইচ গিয়ার চাকু একটি উদ্ধার করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর