মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন দেবে না তাদের কোন দরকার নেই : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিউজ ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬:০২ অপরাহ্ন

যেসব গণমাধ্যম সাংবাদিকদের সম্মানজনক বেতন, ভাতা দেবে না। সেসব গণমাধ্যম আর দরকার নেই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ।

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একজন রিপোর্টার বা সাব এডিটরকে ৩০, ৪০ বা  ৫০ হাজার টাকা বেতন দিতে না পারলে ওইসব গণমাধ্যম বন্ধ করে দিতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডিএসইসির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনের প্রায় ৫ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

শফিকুল আলম নিজেকে সাব এডিটর দাবি করে বলেন, আমার জীবনে প্রথম সাংবাদিকতার অভিজ্ঞতাই হচ্ছে সাব এডিটর হিসেবে। তিনি বলেন, সাব-এডিটররা সবচেয়ে বেশি বঞ্চিত। সাব-এডিটররা বেতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, পিআইবি ডিজি ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ডিইউজে সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক উত্তর দক্ষিণ এর সম্পাদক শেখ ফারুক আহমাদ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর