বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

 নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ২৭ বছর তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মামলাটি চূড়ান্ত রায় ঘোষণা করা হলো, ফলে আর কোনো আপলি করা যাবে না।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। নির্বাচনের ফল মানতে অস্বীকারের পাশাপাশি ক্ষমতায় থাকতে অভ্যুত্থানের পরিকল্পনা ও ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়।

বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশের জেল সেলে তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তাকে শনিবার থেকে আটক রাখা হয়েছে।

রায়ে বলা হয়, বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কমপ্লেক্সেই রাখা হবে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বা সামরিক কারাগারে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

বলসোনারোর আইনজীবীরা গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের আবেদন করেছিলেন। তবে তা নাকচ করে দেন বিচারপতি মোরায়েস। কারণ হিসেবে তিনি অ্যাঙ্কেল ব্রেসলেট ভাঙার চেষ্টার কথা উল্লেখ করেন। বিচারক এটাকে বলসোনারোর পালিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।

তবে বিচারপতি মোরেস বলসোনারোকে পূর্ণকালীন চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। এর আগে তার চিকিৎসা দল জানিয়েছিল, তিনি স্বাস্থ্যের অবনতি ভুগছেন এবং নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন রয়েছে।

বিচার চলাকালে চলমান ফৌজদারি মামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে সতর্কতামূলক ব্যবস্থা লঙ্ঘনের দায়ে তাকে তখন গৃহবন্দি করা হয় এবং যাতে পালাতে না পারেন সেজন্য পায়ে অ্যাঙ্কল ব্রেসলেট পরানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর