মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর (বুধবার) নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী। তফসিল অনুযায়ী চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১২ অক্টোবর।

এর আগে মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। ২২ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে এবং ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩১টি। এর মধ্যে কেন্দ্রীয়তে জমা দিয়েছেন ৪২৯ জন ও হল সংসদে জমা দিয়েছেন ৫০২ জন। মনোনয়নপত্র বিতরণ হয়েছিল সর্বমোট ১ হাজার ১৬৪টি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর