মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। 

গত ২ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে।

একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা ও মাদারীপুরে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

এ ছাড়াও অপর প্রজ্ঞাপনে বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী এবং মানিকগঞ্জে বদলি/পদায়নকৃত সিভিল সার্জনরা আগামী ৯ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ১০ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর