মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শিবিরের লাখ লাখ কোথা থেকে আসে, প্রশ্ন ছাত্রদলের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লাখ লাখ টাকা কোথা থেকে আসে, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আজ শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আমারা গণমাধ্যমে ছাত্রশিবিরের সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ-ইফতার কর্মসূচিতে ৩ লাখ টাকা ব্যয় করছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা এত টাকা কীভাবে উপার্জন করছেন। তাদের আয়ের উৎস কী? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে ৯০ লাখ টাকা কোথায় পাচ্ছে এই আমরা গণমাধ্যমের মাধ্যমে শিবিরের কাছে জানতে চাই।

নাছির উদ্দিন নাছির বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারজিসদের ওপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে। দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়ানোর দুরভিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। তিনি বলেন, পূর্বের রেষারেষির জের ধরেই সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছে। এ ঘটনায় সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। এতে ছাত্রদলের কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলে, সারজিস আলম ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি ও হাসনাত আব্দুল্লাহসহ কয়েকজন ছোট-খাট ঘটনাতে উদ্দেশ্যপ্রণোধিতভাবে ছাত্রদলের নাম জড়ায়। এ সময় জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর