মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম বোর্ডে এসএসসি পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবার ছিলো ৮২ দশমিক ৮০ শতাংশ। 

এবার জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ৮২৩ জন। অর্থাৎ, চট্টগ্রামে বোর্ডে এবার কমেছে পাসের হার। তবে এই বোর্ডে গতবারের তুলনায় বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

আজ বৃহস্পতিবার(১০ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ০৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। যা মোট উত্তীর্ণদের মধ্যে ১১ দশমিক ৭ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকেই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এসেছে, যা মোট জিপিএ’র ৮৮ দশমিক ৩ শতাংশ। বিজ্ঞান বিভাগের ১০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী ছাড়া জিপিএ-৫ পাওয়া বাকি ১ হাজার ২৪৭ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা এবং ১৩৮ জন মানবিক বিভাগে।

চট্টগ্রাম জেলায় মোট ১২৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৯টি কেন্দ্র মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়। এরমধ্যে চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৯ হাজার ৯৫ জন। যাদের মধ্যে ৪৩ হাজার ৫৯৫ জন ছাত্র ও ৫৫ হাজার ৫০০ জন ছাত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর