মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

শাহবাগ থানায় দায়ের করা দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি এ বিএম খায়রুল হককে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে হাজির করা হয়। এদিন তার পক্ষে আইনজীবী দাঁড়াতে দেখা গেছে।

এর আগে সাত দিনের রিমান্ড শেষে খায়রুল হককে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া। তিনি আদালতের কাছে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, রিমান্ডে নেওয়ার পর খায়রুল হককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। তবে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। মামলাটি এখনও তদন্তাধীন থাকায় তাকে কারাগারে রাখা একান্ত প্রয়োজন। আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর