সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১৮তম শিক্ষক নিবন্ধনের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় মেধা তালিকা (মেরিট লিস্ট) প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত থেকে উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে মেরিট লিস্ট দেখতে পারছেন।

এর আগে গত ২২ জুন ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তি’ অনুযায়ী শূন্যপদের তালিকা প্রকাশ করে এনটিআরসিএ। সেই থেকে এসব পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ চলছে। আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১০ জুলাই রাত ১২টা।

এবারের বিজ্ঞপ্তিতে সর্বমোট প্রায় ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে নিয়োগ সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে রয়েছে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর