রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

একইদিন দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলমান রদবদলের অংশ হিসেবে সোমবার (১৫ সেপ্টেম্বর) এক আদেশে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। গত কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ে ব্যাপক বদলি ও পুনর্বিন্যাস চলছে।

বিশেষ করে, এনবিআর বিলুপ্তির দাবিতে চলমান আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এনবিআরের বিভিন্ন দপ্তরে এই রদবদল ও প্রশাসনিক পরিবর্তন এক ধরনের অস্থিরতা তৈরি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

এদিকে, মানিলন্ডারিং (অর্থপাচার) মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গাজীপুর কর অঞ্চলের সার্কেল-৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে এনবিআর।

নিচে বদলিকৃতদের তালিকা দেওয়া হলো—


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর