বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছে কেন্দ্রীয় ছাত্রদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। 

আজ বুধবার(১৬ জুলাই) শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কক্সবাজারের পেকুয়ায় ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎকালে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ওয়াসিম শুধু একজন শহীদ নন, তিনি ছাত্রদলের সকল শহীদের অভিভাবক। তাঁর আত্মত্যাগ আমাদের সংগ্রামের অনুপ্রেরণা।

এ তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই নগরের মুরাদপুর এলাকায় দুপুর ৩টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে শহীদ হন ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। থাকতেন চকবাজার এলাকার একটি মেসে।

বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ওয়াসিম সক্রিয় ছিলেন। প্রতিটি কর্মসূচিতে অংশ নিতেন। আন্দোলন ধীরে ধীরে সহিংস রূপ নিলেও তিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে অবিচল ছিলেন এবং সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন।

ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকায়। তার বাবা শফিউল আলম কাতার প্রবাসী। পাঁচ ভাইবোনের মধ্যে ওয়াসিম দ্বিতীয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর