সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে তার ছেলের নেতৃত্বে বিক্ষোভ করেছেন বিএনপির কিছু নেতাকর্মী। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে টঙ্গীতে এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‎সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা গাড়িবহর ঘিরে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। এতে নেতৃত্ব দেন নুরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকার। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
‎
নুরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, ‘বাবা সম্পূর্ণ নির্দোষ। তাকে মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রাখা হয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে শুধু এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি—সঠিক তদন্তের মাধ্যমে যদি আমার বাবা নির্দোষ প্রমাণিত হন, তাহলে যেন তাকে মুক্তি দেওয়া হয়।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর গাড়িবহর স্বাভাবিক গতিতে টঙ্গী অতিক্রম করেছে। আটকানোর প্রশ্নই আসে না। তবে প্ল্যাকার্ড প্রদর্শন করে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে স্লোগান হয়েছে।’
‎
‎উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। একই বছরে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এ মামলায় হাইকোর্ট ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

‎‎বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। মামলার রায়ে সাজাপ্রাপ্ত ৯ জন আসামি এখনো পলাতক রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর