সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নতুন করে শোন এরেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে সদর থানা পুলিশের ওপর হামলা এবং গণঅভ্যুত্থানে ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়।

আইভীর আইনজীবীরা জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে, আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন। একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরও ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনোটাতেই তার নাম নেই। আজ বৃহস্পতিবার ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে—শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিল। এই মামলার এজাহারেও তার নাম নাই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর