বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত, রাজনাথের সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লির উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। এ বিষয়টি সম্পর্কে অবগত তিন ভারতীয় কর্মকর্তার বরাতে শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, শুল্ক আরোপের পর নয়াদিল্লির অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ এটি। কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ‘ক্রয়ের ঘোষণার জন্য’ ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিল ভারত। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে।

৬ আগস্ট ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন। তিনি বলেছিলেন, দেশটি রাশিয়ার ইউক্রেন আক্রমণে অর্থায়ন করছে। এর ফলে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়- এটি যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগন রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলা ভারত বলেছে, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেননা ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্ররাও তাদের স্বার্থে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

দু’টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রাজনাথ সিং ওয়াশিংটন সফরে গিয়ে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি ‘বোয়িং পি৮আই রিকনেসান্স’ বিমান এবং সাপোর্ট সিস্টেম কেনার ঘোষণার পরিকল্পনা করেছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর