সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মীমকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিকালে বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চঞ্চল শাহরিয়ার মীম (২৭) নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মন্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, গেল বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দাযের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতা-কর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয় লোহাগড়া থানায়।

এ বিষয়ে ওসি মো. আশিকুর রহমান বলেন, ‘চঞ্চল শাহরিয়ারের নামে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় কোনো মামলা নেই, তবে অভিযুক্ত তিনি নাশকতার ঘটনায় অন্যতম সন্দেহভাজন আসামি।’

আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর