বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির হয়েছেন এটিএম আজহারুল ইসলাম। আগামী ২০২৬-২৮ সেশনের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকেসহ কেন্দ্রীয় মজলিসে শুরার নব নির্বাচিত সদস্যদেরকে শপথ পড়ান।

এটিএম আজহার এর আগে সহকারী সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ছিলেন।

তবে দলের কেন্দ্রীয় অন্য নেতাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিগত সেশনের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন জামায়াত আমির। মজলিসে শূরার সঙ্গে পরামর্শ করে তিনি এ নির্দেশনা দেন। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর