বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি: হামজা চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ২:১২ অপরাহ্ন

বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলকে অনায়াসে দুই ভাগে ভাগ করা যায়- হামজা আসার আগে এবং হামজা আসার পর। জাতীয় দলের জার্সিতে হামজার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপের বাছাইপর্ব। ব্যক্তি হিসেবে তিনি সফল হলেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। বাদ পড়েছে বাছাইপর্ব থেকে। 

গত ৩১ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দল হারলেও যথারীতি হামজা ছিলেন উজ্জ্বল। ম্যাচের পর জাতীয় দল দেশে ফিরেছে। হামজা গেছেন ইংল্যান্ডে। সেখান থেকে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘গ্রুপ পর্বের শেষটা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কিন্তু, গত এক বছরে আমরা যতটা এগিয়েছি, তার জন্য আমি খুবই গর্বিত। ইনশাআল্লাহ, সামনে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। বরাবরের মতোই আপনাদের সমর্থন ছিল অবিশ্বাস্য।’

হামজা ভুল বলেননি। বাড়িয়েও বলেননি। হামজা আসার পর আর পিছু ফিরতে হয়নি ফুটবলকে। হারানো জৌলুস, মাঠভর্তি দর্শক, স্পন্সর—ফুটবল কেড়ে নিয়েছে সব আলো। এতটাই যে, ম্লান হয়েছে ক্রিকেট পর্যন্ত। হামজার দেখানো পথে হেঁটে একে একে এলেন শমিত সোম, ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদরা। ফুটবল আরও আলোকিত হলো।

এশিয়ান কাপের একটি জয় এসেছে ভারতের বিপক্ষে। ২২ বছর পর ভারতকে হারানো গেল। ড্র করেছে শক্তিশালী হংকংয়ের সঙ্গে। প্রথম লেগের ম্যাচে ভারতকে তাদের মাঠেই রুখে দিয়ে ড্র তুলে নেয় বাংলাদেশ। যেটি ছিল জাতীয় দলে হামজার অভিষেক ম্যাচ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর