বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মিরপুরে দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই: মূল হোতাসহ গ্রেফতার ৬

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে প্রকাশ্য সকালবেলায় মানি একচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কৃত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।

ডিবি জানায়, গত ২৭ মে মিরপুর-১০ নম্বর গোলচত্বর মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সড়কে ভুক্তভোগী ব্যবসায়ীকে গতিরোধ করেন ছয়জন। এরপর গুলি ছুড়ে ভুক্তভোগী ব্যবসায়ীর কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্ত করে ডিবি।

এরপর ঢাকা থেকে ধরা পড়া একজনের স্বীকারোক্তিতে বিভিন্ন জেলা থেকে বাকিদের আটক করা হয়। প্রত্যেকেই পেশাদার অপরাধী, বিভিন্ন মামলায় কারাগারে থাকার সময় পরিচয় হয় একে অপরের সাথে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর