বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ৩জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার(২৬ জুলাই) দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে কমপক্ষে তিনজন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সেনাবাহিনীর দাবী, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরাইলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায়’ জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে।

তবে, হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি।

এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়।

হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু, তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরাইল।

চুক্তির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) উত্তরে লিতানি নদীর ওপারে সরে যেতে হবে। ওই অঞ্চলে সশস্ত্র বাহিনীর হিসেবে দায়িত্ব পালন করবে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা।

অন্যদিকে, ইসরাইলকেও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু দেশটি পাঁচটি কৌশলগত এলাকায় এখনো সেনা মোতায়েন করে রেখেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর