রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দ্রুততম সময়ের মধ্যে শপথের ব্যবস্থা না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার  দ্রুততম সময়ের মধ্যে শপথের ব্যবস্থা  যদি না  নেয় তাহলে আগামীকাল থেকে নগরবাসিকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারের দাবিতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ঢাকা দক্ষিণ নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি এ হুঁশিয়ারি দেন।

পূর্বঘোষণা অনুযায়ী আজ নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাকের কর্মী-সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলন বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তাদের কর্মসূচি।

দুপুরের পর ইশরাক হোসেন উপস্থিত হয়ে বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেয়ার পরও গড়িমসি করছে সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর।

তিনি আরও বলেন, আগামীতে ৩০০ এমপিকে এই সরকার কীভাবে শপথ পড়াবে তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন,`আমার কথা একটাই, একজন মেয়রকে যারা শপথ গ্রহণ করাতে ব্যর্থ হয়; তাহলে আগামীতে ৩০০ এমপিকে শপথ গ্রহণে তারা কার্যকরী পদক্ষেপ নিতে পারবে কিনা— সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর