বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

আজ বুধবার (১ এপ্রিল) প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ নামক সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের অপেক্ষায় রয়েছেন।

অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সিনেটে জানান, আজহারির অস্ট্রেলিয়া আগমন সম্পর্কে সংসদ সদস্যদের আগে থেকেই বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ একাধিক সংগঠন এই ধর্মীয় প্রচারকের সফরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ করে।

উল্লেখ্য, বিতর্কিত ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে এর আগেও যুক্তরাজ্যে আজহারির প্রবেশে এবং বাংলাদেশে প্রকাশ্যে সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে আজহারির অতীত নিষেধাজ্ঞার প্রসঙ্গটিও উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর