রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসিনার মৃত্যুদণ্ড: সন্তুষ্ট জামায়াত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

২০২৪ এর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে  মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বার্তা দিয়েছে জামায়াত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।

তিনি আরও বলেছেন, আজকে বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। যা আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে আংশিক হলেও পূর্ণ হয়েছে।

গোলাম পরওয়ার আরও বলেন, কোনো একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম। এটা স্মরনীয় হয়ে থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর