বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারীদের ব্যাপারে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছেঃ জামায়াত আমির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১:২১ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের অবস্থান নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।

তিনি বলেন, আমাদের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।

জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে।

তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর