রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচন প্রয়োজন: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:০১ অপরাহ্ন

দেশকে একটি সুষ্ঠু  গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সংসদ নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, গণতন্ত্র উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের চর্চাও জরুরি।   

আজ রোববার (৫ অক্টোবর) গুলশানে দলের কার্যালয়ে ঢাকাস্থ জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজর হুমা খানের সঙ্গে বৈঠক শেষে  তিনি একথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গিকার করেছে জাতিসংঘ।

গণতন্ত্রের ও মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের শাসনামলে সাহসী ভূমিকা রেখেছে জাতিসংঘ।

এসময় গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর