বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে এবং এই সংঘাতের পরিণতি মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সোমবার (২০ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

ইরানের প্রেসিডেন্সি থেকে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, “বাস্তবতা হলো, আজ ইসলামি প্রজাতন্ত্র ইরান একটি পূর্ণমাত্রার যুদ্ধে জড়িত। আমাদের বাস্তববাদী হতে হবে এবং এই প্রতিরোধের স্বাভাবিক পরিণতি মেনে নিতে হবে।”

তেহরানে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র হলো অর্থনীতি এবং মানুষের জীবিকা।”

তিনি আরও বলেন, “যদি অর্থনৈতিক চাপের কারণে সামাজিক অসন্তোষ সৃষ্টি হয় এবং তা ছড়িয়ে পড়ে, তাহলে রাষ্ট্রের প্রতি জনগণের সমর্থনের মাধ্যমে গড়ে ওঠা বিশাল সামাজিক পুঁজি ক্ষতিগ্রস্ত হতে পারে।”

গত জুন মাসে যুদ্ধের প্রভাবে ইরানে মূল্যস্ফীতি তীব্রভাবে বেড়ে যায় এবং বছরওয়ারি হিসাবে তা প্রায় ৯০ শতাংশে পৌঁছায়।

জুলাই মাসের মূল্যস্ফীতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে শুরু হওয়া একটি আন্দোলন দ্রুত সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। আন্দোলনটি জানুয়ারির ৮ ও ৯ তারিখে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের দাবি, এই সহিংসতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের ফল।

তবে বিদেশভিত্তিক বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) নিহতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি বলে দাবি করেছে।

সূত্র: আরব নিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর